Posts

Showing posts from May, 2021

#৫ - যথার্থ ঈশ্বর সেবা

     না, এ কথা ঠিকই যে বেশ কিছু দিন সেরকম উল্লেখযোগ্য স্বপ্ন আমি দেখিনি যা আমার মনে গভীর দাগ কেটে গেছে। তার জন্যে হয়তো বা আমার সাম্প্রতিক কালের উচ্ছৃঙ্খল জীবনযাপন কে ( নানাবিধ কারণে বিনিদ্র রজনী কাটানো গোছের ব্যাপারস্যাপার ) খানিকটা হলেও দায়ী করা যেতে পারে।      মাঝখানে এক দিন খালি দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়ার আমায় ফোন করে তার একের পর এক কেচ্ছার ফিরিস্তি দিতে লেগেছে; তারপর সেই কনফেরেন্স কল-এ তার এখনকার বান্ধবীও (যদিও তাকে আমি চিনিনা; মানে কে তা জানিই না; জানার প্রয়োজনও বোধ করি না) এসে জুটলো, এবং তারা দুজনে মিলে আমায় গাল-মন্দ করতে থাকলো কেচ্ছায় জড়িয়ে না পড়ার জন্যে। আমি আমতা-আমতা করে বলছিলাম যে প্রেম ছাড়া কেচ্ছা সম্ভব না, আর তাছাড়াও আজকাল তো মুখে মাস্ক পরে বেরোচ্ছে সবাই, তাই কারুরি মুখও দর্শন করতে পারছি না, অতয়েব প্রেম করা বা প্রেমে পড়া কী করেই বা সম্ভব, এমন সময় একটা অদৃশ্য বেড়াল ("দ্য ইনভিজিবল ম্যান"-এর ধাঁচেই), যে কী না অনেকক্ষণ একটা তোয়ালের তলায় লুকিয়ে রেখে ছিল নিজেকে, সে আমার হাঁটুর উপর লাফিয়ে ঝুলে পড়ে আমার ঘুম ঘেঁটে একশা করে দিল।   ...