#২ - কাফ্কা জানেন
দিব্যি আমি আমার খাটে শুয়েই ঘুমচ্ছিলাম। নন্দিতা সাইড-এর আরেকটা উপরের খাটে শুয়ে ছিল। হঠাৎ ঘুম ভেঙ্গে গেল (Nolan কি এই meta স্বপ্নে খুশি হতেন? )। দেখি মুখের উপর মশারি উঠছে আর নামছে, একই সঙ্গে মশারির এক সাইড থেকে একটা মাকড়সাও জাল বুনে এবং বেয়ে ওঠা-নামা করে ভারি কসরত দেখাচ্ছে, এবং এই হেন চক্রান্তের পাণ্ডা জিষ্ণু joint বানাতে বানাতেই মশারির গতিবিধি পরিচালনা করছে এক ঠ্যাঙে।
তীব্র প্রতিবাদ করে মাকড়সা শুদ্ধু মশারিতে পদাঘাত করায় নন্দিতা আর জিষ্ণু বেমালুম হাঁসতে হাঁসতে হিজিবিজবিজের মতো গড়াগড়ি দিতে লাগল। হাসির দমক থামতে না থামতেই দেখি জিষ্ণু সেই দাদু-দিউ'এর পেল্লায় খাটের তলায় বাক্স-প্যাঁটরা সরাচ্ছে। মতলব টা কি জিজ্ঞেস করায় বলে কিনা লুকোচুরি খেলবে। কার সঙ্গে জিজ্ঞেস করায় দেখলাম নন্দিতা কোন ফাঁকে বেমালুম সমন্ত ্যকশোভন-এ পরিণত হয়েছে।
এই হেন বিভীষিকাময় পরিবর্তন চাক্ষুষ করার পরেও খানিক সাহস সঞ্চয় করে আবারও প্রতিবাদ করলাম। প্রমাদ গুনে জিজ্ঞেস করলাম এক ঘরে লুকোচুরি খেলা কীভাবে সম্ভব। তাতে জিষ্ণু আর সমন্ত ্যকশোভন সোডার মতো ভসভসিয়ে হাঁসতে হাঁসতে, হামাগুড়ি দিতে দিতে , মাথায় ঝুল আর মাকড়সার জাল মেখে খাটের তলায় বাক্স-প্যাঁটরার ভুল্ভুলাইয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল।

Comments
Post a Comment