#১ - কেলেঙ্কারি
কোনও এক ব্যক্তির সঙ্গে গড়িয়ার দিকে এক অচেনা stadium-এ খেলা দেখতে যাচ্ছিলাম। সেই ব্যক্তি কে ছিল মনে নেই, খালি মনে আছে তার এক পিস ছানা ছিল যে Poppins খাবে বলে বায়না ধরে ছিল।
Poppins কিনতে কোণাকুণি রাস্তা পার হতে গিয়ে দেখি রাস্তার একটু কোণ ঘেঁষে একটি জলভর্তি ইয়াব্বড় গর্তের মধ্যে সর্বজয়া ঠ্যাঙ ছড়িয়ে বসে আছে। কি ব্যাপার জিজ্ঞেস করায় বলে কিনা হালকা লেগেছে।
উঠতে সাহায্য করতে গিয়ে দেখলাম অন্য দিক থেকে মস্ত এক ঠোঙ্গা চীনেবাদাম নিয়ে ম দা হনহনিয়ে হেঁটে আসছেন। ওরা নাকি ম দা-র বাড়িই যাচ্ছিল। আমাকেও যেতে বলা হোলো। গেলাম। পোঁছতে না পৌঁছতেই ওরা আকণ্ঠ মদ্যপান শুরু করল। খেতেই থাকল। আমি এক কোণে বসে ব্যাজার মুখে এ বই সে বই-এর পাতা উলটোতে থাকলাম।
সেই অবধি ঠিক ছিল। হঠাৎ সর্বজয়া হাউমাউ করে বলে উঠল ম দা নাকি বান্টু flash করেছেন। আমি ম দা কে হা-রে-রে-রে করে তেড়ে যাওয়ায় উনি আগাগোড়া সব কিছু অস্বীকার করতে থাকলেন। আমি ভাবছি ধরে আচ্ছা সে মাথাটা ঠুকে দেবো, এমন সময় ম দা-র বাড়ির সদর দরজা ভেঙ্গে উপস্থিত হোলো নন্দিতা, হাউলি আর রাজু। ঢুকেই হাউলি আর রাজু গেল ম দা কে চিমটি কাটতে। আমি আর নন্দিতা খুব গুরুগম্ভীর মুখে পরের পদক্ষেপ নিয়ে মিটিং করছিলাম, এমন সময় হঠাৎ ঘুম ভেঙ্গে গেল।
Comments
Post a Comment